মোঃ সাইফুল ইসলাম, ১৬ নভেম্বর।
মানিকগঞ্জের ঘিওরে জলাশয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লেবু শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া শ্রীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লেবু শিকদার উপজেলার বড়টিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া শ্রীবাড়ি এলাকাযর সোনাই শিকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,লেবু শিকদারকে জলাশয়ে ডুবে যেতে দেখে স্থানীয় এক নারী তাঁর বাড়িতে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা পানিতে নেমে মৃত অবস্থায় তাকে উদ্ধার। পরবর্তীতে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের পরিবার জানান, লেবু শিকদার শারীরিকভাবে অসুস্থ ছিলো। দুইদিন আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলো লেবু শিকদার। এরপর বাড়িতে ফিরে সোমবার দুপুরে পাশের জলাশয়ে মাছ ধরতে পানিতে ডুবে যায়।
এবিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় স্ট্রোক করে পানিতে ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি এবং এঘটনায় থানায় কোন মামলা হয়নি।
Leave a Reply