1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ইসলামকে ভালোবেসে মুসলিম হলেন রাজ কুমার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২২ নভেম্বর।

ইসলাম ধর্ম ভালোবেসে ও ধর্মীয় রীতিনীতিতে আকৃষ্ট হয়ে রাজ কুমার দাস (২০) এক ব্যক্তি মুসলিম হয়েছেন।

গত ১৩ নভেম্বর মনিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নোটারী পাবলিক এফিডেভিটের মাধ্যমে রাজ কুমার দাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রাজ কুমার দাস মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশড়া এলাকার (পিতা) নারায়ণ দাস ও (মাতা) চেনু দাসের ছেলে। তিনি ২০০৫ সালের ৪মে জন্ম গ্রহণ করেছেন।

তিনি এফিডেভিটে উল্লেখ্য করেছেন, আমি ২০০৫ সালের ৪মে হিন্দু (সনাতন) ধর্মাবলম্বী পরিবারের জন্ম গ্রহণ করি। জন্মের পর বুদ্ধি হওয়ার সময় হইতিই হিন্দু ধর্মের রীতিনীতি আমার ভালো লাগে না। কিন্তু ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে। বুদ্ধি হওয়ার পর থেকেই আমি মুসলমানদের সাথে উঠাবসা করি। তাছাড়া ইসলাম ধর্মের নির্দেশনাবলীয় অনেক সময় আমি মানিয়া চলি। তাই আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। একরনে আমি অবশেষে গত ১৩ নভেম্বর মনিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নোটারী পাবলিক এফিডেভিটের মাধ্যমে রাজ কুমার দাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। এখন থেকে ইসলাম ধর্মের রীতিনীতি মেনে একজন মুসলিম হিসেবে জীবনযাপন করবো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :