1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ এপ্রিল

মানিকগঞ্জে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাসায় মাদক ব্যবসায়িকের হামলার ঘটনায় অভিযুক্ত আলামিনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা এলাকায় আরিচা- জাফরগঞ্জ সড়কে স্থানীয়  এলাকাবাসির আয়োজনে  এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেয়। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়িক আলামিনের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে সচেতন মহল ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানানো হয়। পরে শিবালয় থানার ওসি মো: মনির হোসেন মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

মানববন্ধনে তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় একটি কবরস্থানে মাদক বিক্রি হয়, বিভিন্ন জায়গায় হাত বাড়ালেই বিভিন্ন নেশাজাত দ্রব্য পাওয়া যায়। এ বিষয়টি সবাইকে সচেত করার জন্য কালের কণ্ঠের সাংবাদিক ফেসবুকে তুলে ধরায় তার বাসায় হামলা চালায় আলামিন নামের মাদক ব্যবসায়িক। আমরা এ ঘটনায় তার কঠিন শাস্তি দাবি করছি।  আমাদের নেতা স্থানীয় সাংসদ এসএ জিন্নাহ কবির ভাইয়ের নির্দেশে মাদকের বিষয়ে কোন ধরনের আমরা আপোষ করবো না। কত বড় সাহস একজন সাংবাদিকের বাসায় হামলা করে। তাই আমরা পুলিশকে আহবান জানাবো দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচার করার।

মানববন্ধনে শিবালয় থানার ওসি মো: মনির হোসেন সংহতি প্রকাশ করে বলেন, শিবালয় থানা পুলিশ মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স।  আপনারা এলাকায় মাদকের  এরকম কোন তথ্য থাকলে দ্রুত আমাদেরকে তথ্য দিয়ে সহোযোগিতা করবেন। সাংবাদিকের বাসায় হামলার বিষয়ে পুলিশ অভিযুক্ত আলামিন কে গ্রেপ্তারে বিষয়ে কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। থানা এলাকায় প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

মানববন্ধনে তেওতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ,শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সুরুজ,  বিএনপি নেতা, সফি বিশ্বাস, স্থানীয় শাহিনুর রহমান শাহিন, স্থানীয় মসজিদের ইমাম হায়দার মুন্সী, তেওতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার মেম্বার যুবদল নেতা অনিক মাহমুদ  কুদরতসহ প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য গত সোমবার দুপুরে একটি কবরস্থানে মাদকের হাট নিয়ে কালের কণ্ঠের মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। পোস্টে কোন মাদক ব্যবসায়ির নাম উল্লেখ্য না থাকলেও এলাকার চিহ্নিত মাদক সম্রাট আল আমিন ওই দিন রাতেই তার বাসায় হামলা চালান। এ ঘটনায় পরের দিন জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :