মানিকগঞ্জ প্রতিনিধি, ০৩ আগস্ট।
মানিকগঞ্জের ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস মিয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
আটককৃত জুলহাস মিয়া ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় স্ত্রী ও ১১ বছরের সৎ মেয়েকে নিয়ে একটি ভাড়াবাসায় থাকতেন। তিনি পেশায় মিল কারখানার শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও ভুক্তভোগী শিশু জানান, গত রোববার ফাঁকা বাসায় ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণ করেন বাবা জুলহাস মিয়া। পরে সোমবার সকালে বাসায় মাকে একা পেয়ে ধর্ষণের কথা মাকে খূলে বলেন ওই শিশু। এরপর শিশুর মা দ্রুত তাকে নিয়ে স্থানীয় (ইউপি) চেয়ারম্যানের পরিষদে যান এবং চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ন ব্যক্তিদেরকে বিষয়টি জানান। পরে ইউনিয়ন পরিষদ থেকে থানায় ফোন করলে পুলিশ গিয়ে সৎ বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। সৎ মেয়েকে ধর্ষণের ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও ৫-৬ বার তাকে ধর্ষণ করেছে বলেও পুলিশ জানান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মৌখিকভাবে অভিযোগের পর তাকে আটক করা হয়। পরে শিশুর মা বাদি হয়ে ঘিওর থানায় মামলা করেছেন। নির্যাতনের শিকার শিশুকে চিকিৎসাসহ প্রয়োজনীয় পরিক্ষা নীরিক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply