মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ এপ্রিল।
মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকালে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শব্দ দূষণ সচেতনতা কুইজ প্রতিযোগীয় জয়ী স্কুল-মাদারাসার ১০জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খানের সভাপতিত্বে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুব কামাল, পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, আমাদের সবাইকে শব্দ দুষন সম্পর্কে সচেতন হতে হবে। অতিরিক্ত শব্দ দুষনের ফলে আমাদের স্বাস্থ্য ঝুকি বাড়ছে এবং শিশু থেকে বৃদ্ধ ব্যক্তিরা হৃদরোগের মতো মরণঘাতক রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া যানবাহনের অতিরিক্ত হর্ণ পথচারীদের যাত্রী ও পথচারীরা সমস্যায় পড়ছেন। শব্দ দুষণ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং শব্দ দুষণের ক্ষতিকর বিষয়ে প্রচার প্রচারণা বাড়াতে হবে।
“আর নয় শব্দদুষণ, চাই সুস্থ্য জীবন” এই প্রতিপাদ্যে শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিমূলক প্রকল্পের আওতায় দিবসটি উদযাপিত হয়।
Leave a Reply