মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ জুলাই।
“প্রতারণার ফাঁদে বন্দী” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মানব পাচার, লোক চোরাচালান এবং সাইবার প্রতারণা প্রতিরোধ ৪-দফা কাঠামো প্রকল্পের উদ্যোগে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে ষেশ হয়। পরে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌলশলী নূর অতএব আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আওলাদ হোসেন,স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক ডিসট্রিক্ট কো-অরডিনেটর মোঃ শফিকুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অরডিনেটর রোমানা আফরোজা।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব পাচার রুখে দেয়া সম্ভব। তথ্য প্রযুক্তির যুগে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাদ্ধমের দায়িত্বশীল ও সতর্ক ব্যাবহারের মাধ্যমে মানব পাচারের ফাঁদ থেকে বাঁচতে পারি।
এছাড়াও মুক্ত আলোচনায় এনজিও প্রতিনিধিগণ, মানব পাচারের শিকার সারভাইভার, সম্ভাব্য অভিবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
Leave a Reply