1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :

ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন
oplus_0

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর।

মানিকগঞ্জ পৌরসভায় মাদক বিরোধী ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলা টাইগার একাদশকে ০-১ গোলে পরাজিত করেছে বোলিয়া শাপলা একাদশ।

শনিবার বিকেলে পৌরসভার বোয়ালিয়া শাপলা ক্লাবের উদ্যোগে বেউথা কালীগঙ্গা নদীর পাড়ের করিম ফকিরের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এরপর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে পরুস্কার বিতরণ করা হয়।

এসময় জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ, জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, বোয়ালিয়া শাপলা ক্লাবের সভাপতি সাঈদ আলী সানা ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :