1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

আগামী কাল মঙ্গলবার বিদ্যুৎ বন্ধ থাকবে মানিকগঞ্জ পৌরসভার যেসব এলাকায়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৫০ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৮ অক্টোবর।

আগামী কাল মঙ্গলবার মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইনে জরুরী রক্ষণাবেক্ষণ ও রাইট-অব-ওয়ে কাজের জন্য সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে মানিকগঞ্জ উচুটিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.রফিকুল ইসলাম এক নোটিশের মাধ্যমে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিষয়টি বিডি ম্যাসেঞ্জারকে জানিয়েছেন।

নোটিশে বলা হয়েছে,উচুটিয়া জোনাল অফিসের গঙ্গাধরপট্টি এরিয়া অফিসের আওতায় গঙ্গাধরপট্টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ০২ নং ও ০৭ নং ১১ কেভি ফিডারে জরুরী রক্ষণাবেক্ষণ ও রাইট-অব-ওয়ে কাজের জন্য আগামী মঙ্গলবার সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উক্ত উপকেন্দ্রে আওতাধীন গঙ্গাধরপট্টি, খালপাড়, উত্তর সেওতা, দক্ষিণ সেওতা, বেউথা, বান্দুটিয়া, পৌলি, কান্দা পৌলি, পশ্চিম সেওতা ইত্যাদি এলাকা সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।এব্যাপারে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :