1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কুপিয়ে জখমকারী সেই ছাত্রদলের পাঁচ নেতার শাস্তির দাবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২০ অক্টোবর।

মানিকগঞ্জে বালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ কয়েকজনকে কুপিয়ে জখমকারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আনোয়ার হোসেন আনুসহ তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে।

রোববার দুপুরে ভাড়ারিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে এলাকার চিহৃত চাঁদাবাজ ও সন্ত্রাসী আনোয়ার হোসেন আনু, রনি মিয়া ও সুমন মিয়াসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধন শেষে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় মানববন্ধনে ভুক্তোভোগী ব্যবসায়ী ইউসুফ আলী, সোহাগ মিয়া, ইদ্রিস আলী ও মনির হোসেনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বালু ব্যবসাকে কেন্দ্র করে গত বুধবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে বালু ব্যবসায়ী ইব্রাহিম আহমদে (২৫), জয়নাল আবেদিন (৩০), সালমান হোসেন, ই্উসুফ আলী ও সায়মন হোসেনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় হরিরামপুরের বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু ও স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়াসহ কয়েকজন। এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভাড়ারিয়া বাজারে হামলা চালিয়ে দোকানঘর ভাঙ্গচুর করেন তারা। খবর পেয়ে যৌথ বাহিনীসহ মানিকগঞ্জ সদর ও হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। হামলায় জড়িত থাকায় আনোয়ার হোসেন আনু, নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়াকে আটক করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :