1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :

যৌথ বাহিনীর হস্তক্ষেপে সাড়ে ৩ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩৯৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১৭ অক্টোবর।

মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ব্লাক আউট কর্মসূচী পালনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারনে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান পল্লী বিদ্যুৎ অফিসের ভিতরে ব্লাক আউট কর্মসূচী পালনের সময় তাদেরকে যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন,মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাজিবুল হাসান, এজিএম গিয়াস উদ্দিন খান শাকিল, এজিএম হাসিবুল ইসলাম ও হরিরামপুরের ডিজিএম সামিউল কবির।

যৌথ বাহিনী জানান, গ্রাহকদের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর তারা আন্দলনের নামে ব্লাক আউট কর্মসূচী পালন শুরু করেন। দীর্ঘ সাড়ে ৩ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিদ্যুৎ সরবরাহ স্বচল করতে পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে যৌথ বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এরপর পর্যাক্রমে বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বচল করা হয়।

এবিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী জানান,আসলে পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে যৌথ বাহিনীর হেফাজতে নয়। যৌথ বাহিনীর সহযোগীতায় ওই চারজনকে নিয়ে আসা হয়। এরপর জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী সদস্যদের সাথে আলোচনা করে, ওই চারজন কর্মকর্তাকে সাথে নিয়ে দ্রুত সময়ের মধ্যে জেলার উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার করা হয়। বর্তমানে মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তবে এবিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার সুলতান নাছিমুল হকের সাথে যোগাযোগ করা হলে, তার মন্তব্য পাওয়া সম্ভব হয় নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :