1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সেতুর নিচে মিলল নবজাতকের মর/দেহ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩১৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই।

মানিকগঞ্জের সিংগাইরে সেতুর নিচে প্যাকেটের ভিতরে থেকে নবজাতক কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের খোলাপাড়ার হাসাননগর এলাকার সেতুর নিচ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানান, বিকেলে ঘুড়ি উড়াতে গিয়ে স্থানীয় শিশুকে প্যাকেট করা একটি কাটুন দেখতে পায় এবং কাটুনের বাঁধন খুলতেই সাদা একটি পাতলা কাপড়ে মোড়ানো শিশুকে দেখতে পেয়ে আশপাশের মানুষকে খবর দেয়। পরে স্থানীয় এসে পুলিশ ও ইউপি সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নবজাতক কন্যা সন্তানের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরশেদ আলম জানান,নবজাতক শিশুটি দেখতে অনেক সুন্দর। দেখলেই মায়া লাগে। নবজাতকের লাশ দেখে সবাই আফসস করছে। এটা কোন মানুষের কাজ হতে পারেনা। যে শিশুটাকে মেরে ফেলে গেছে, তাকে খোঁজে বের করা দরকার। এবং তার সঠিক বিচার হওয়া দরকার। যদি জীবিত থাকতো, তাহলে মানুষ তাকে লালন পালন করতে পারতো। শিশুকে মেরে ফেলার কি দরকার ছিল।

সিংগাইর থানার ওসি তদন্ত আবু হানিফ জানান,প্রাথমিকভাবে ধরণা অবৈধ গর্ভপাতের কারনে নবজাতককে সেতুর উপর থেকে ফেলে মেরে ফেলেছে।ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :