1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঘোড়া প্রতীক সেলিমের সোনার বাংলা গড়াসহ ৩৫ দফার ইশতেহার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৬৩ বার পড়েছেন
Oplus_0

স্টাফ রিপোর্টার, ২৩ মে।
আসন্ন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের ইশতেহার ঘোষণা করেছেন সদর উপজেলা পরিষদের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাসিব উদ্দিন আহমেদ সেলিম।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত ৩৫ দফা নির্বাচনীয় ইশতেহার পাঠ করেন এবং ইশতেহার ঘোষণা করেন ঘোড়া প্রতীকের এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী।

এসময় ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দিলারা হাফিজ ও এফবিসিসির সাবেক পরিচালক মাহবুব ইসলাম রুনুসহ প্রার্থীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

হাসিব উদ্দিন আহমেদ সেলিম বলেন,জনগণের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ গড়ার শতভাগ চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া উপজেলা প্রশাসনের সকল কার্যক্রম ও প্রতিষ্ঠানকে জনগণের জবাবদিহিতা আওতায় আনা হবে এবং জনগণের সার্বিক সহযোগীতায় মডেল উপজেলায় রুপান্তিত করা হবে। এছাড়াও শিক্ষা-খেলাধূলা, স্বাস্থ্য ও পরিবেশে রক্ষায় বিশেষ গুরুত্বের কথাও ইশতেহারে উল্লেখ্য করেছেন চেয়ারম্যান প্রার্থী হাসিব উদ্দিন আহমেদ সেলিম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :