1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা

হরিরামপুরে দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড! গাঁজা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৫১১ বার পড়েছেন

অভি হাসান দেওয়ান,১৪ মে

মানিকগঞ্জের হরিরামপুরে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটকের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।একই সাথে প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহরিয়ার রহমান তাদেরকে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে শেখ ফরিদ হোসেন (৩৪) ও একই গ্রামের মৃত আহাম্মদ মোল্লার ছেলে মো. বাবুল হোসেন (৫৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে শেখ ফরিদ হোসেনকে ১০০ গ্রাম এবং মো. বাবুল হোসেনকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের তিন মাস করে কারাদণ্ড দেন।

অপরদিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের শালখাই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. আবির হোসেনকে (২৮) ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা করা হয়েছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহরিয়ার রহমান জানান,আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :