1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০২ নভেম্বর।

২০২২ সালে অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রভাবে প্রশাসনের যোগসাজসে চেয়ারম্যান পদে ঘোষিত অবৈধ ফলাফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট কে.এম বজলুল হক খান।

শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনকে পরাজিত এবং নিজেকে বিজয়ী দাবি করে এই সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থী কে.এম বজলুল হক খান।

তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০২২ সালে মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন আমার প্রতিপক্ষ ছিলেন। নির্বাচন থেকে সরে দাড়াতে আমার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী নেতাকর্মীরা। একই সাথে আমার পরিবারের সদস্যদেরকেও লাঞ্ছিত করেছে এবং প্রাণ নাশের হুমকি দিয়েছে। এরপর ভোটগ্রহণের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে লোডশেডিং ও ইভিএম সমস্যা দেখানো হয়েছে। এছাড়া বিকেল ৪টার মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করার কথা থাকলেও ভোটের দিন রাত ৮টার দিকে নির্বাচনীয় ফলাফল ঘোষণা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন,জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার খবর শুনে দলীয় ক্ষমতা ব্যবহার করে ও প্রশাসনের যোগমাজসে নির্বাচনীয় ফলাফল প্রকাশ করতে বিলম্ব করেন রিটার্নিং কর্তকর্তা। এরপর ভোট পুনরায় গনণার জন্য আবেদন করা হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পরে ফলাফল অবৈধ দাবি করে আদালতে মামলা করেছি। মামলাটি চলমান আছে। আদালতের মাধ্যমে যে রায় আসবে, সেটা আমরা মেনে নেব।

সংবাদ সম্মেলনে সাবেক জেল সুপার মো.হেলাল উদ্দিন, মৌহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হেনা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো.শফিউর রহমান ও আব্দুর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :