1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

দুর্নীতিবিরোধী ডাস্টবিন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩৩৩ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ আগস্ট।

মানিকগঞ্জে চাঁদাবাজ,ঘুষখোর ও দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের  ঘৃণা করে প্রতিকী ডাস্টবিন স্থাপনের মাধ্যমে থুতু ও ময়লা নিক্ষেপ করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

শুক্রবার বেলা ১১ টায় মানিকগঞ্জ সচেতন ছাত্র-যুব জনতার ব্যানারে শহরের শহীদ রফিক চত্বরের পাশে প্রতিকী ডাস্টবিন স্থাপনের মাধ্যমে দুর্নীতিবিরোধী এই কর্মসূচি পালিত হয়।

জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এম আর লিটন, ডা.মোতালেব বেপারী, আবৃত্তিকার ও লেখক মোহাম্মদ মাহবুবুল আলম ও শিক্ষার্থী মহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় এম.আর লিটন বলেন,দীর্ঘ যাবৎ ঘুষ-দুর্নীতি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করে রেখেছে। দুর্নীতি সমাজের বিভিন্ন স্তরে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। দুর্নীতি প্রতিরোধ করার এখনই সময়।দুর্নীতি প্রতিরোধে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যকর ভূমিকা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে জরুরি। দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতির প্রতি সামাজিকভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। চাঁদাবাজ, ঘুষখোর ও দুর্নীতিগ্রস্থদের ঘৃণা করতে হবে। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও একটি সুসংহত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :