1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ডিসির পর বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও পেলেন দৌলতপুরবাসী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ২৭ নভেম্বর।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

গত অক্টোবর ২০২৬ মাসের মূল্যায়নে এই অনন্য অর্জন করেন তিনি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সফলতা, নির্ভুল তথ্য সংরক্ষণ, দ্রুত সেবা প্রদান এবং জনগণকে সচেতন করতে নেওয়া নানামুখী উদ্যোগের কারণে ঢাকা বিভাগের মধ্যে সেরা হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এই অর্জনে দৌলতপুর উপজেলার সুনাম ও মর্যাদা আরও এক ধাপ এগিয়ে গেল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা জানান,এই অর্জন আমার একার নয়, এই অর্জন দৌলতপুর উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা এবং উপজেলাবাসীর। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমরা ঢাকা বিভাগের মধ্যে সেরা হতে পেরেছি।

তিনি আরো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের প্রথম এবং মৌলিক অধিকার। একটি শিশুর জন্মের পর সঠিক সময়ে নিবন্ধন করা যেমন জরুরি, তেমনি মৃত্যু নিবন্ধনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই দৌলতপুরের কোনো শিশুই নিবন্ধনের বাইরে না থাকুক। এই ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা চাই।

দৌলতপুর উপজেলাবাসী জানান,উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিলভিয়া স্নিগ্ধার আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও জনবান্ধব প্রশাসনের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সকল সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই সাফল্য দৌলতপুরসহ সকলের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আগামীর কর্মজীবনের প্রতিটি পদক্ষেপেও তার সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :