1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ২৭ নভেম্বর।

মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের সদর উপজেলার সরপাই কবরস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন মানিকগঞ্জ পৌরসভার চরবেউথা এলাকার মোঃ তমসের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুরে মোটরসাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন আল আমিন। পথিমধ্যে মানিকগঞ্জ-হরিরামপুর আঞ্চলিক সড়কের সরপাই কবরস্থান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার জানান, নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :