1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ১৮ নভেম্বর।

মানিকগঞ্জের সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ন কবির খোন্দকার জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের দক্ষিণ ধল্লা এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাঁর বসতঘরের ভিতর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। এঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় করে আসছিল বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :