1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

আমেরিকায় অভিজ্ঞতায় কৃষ্ণপুরবাসীর সেবা করতে চান লাভলু মিয়া

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছেন আমেরিকা প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ লাভলু মিয়া।

গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ লাভলু মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার মৃত মোঃ বিল্লাল হোসেনের ছেলে। তিনি আমেরিকা যুবদলের সাধারণ সম্পাদক।

আলোচনা সভায় স্থানীয় মোঃ নরুল হক প্রমানিক, মোঃ জিন্নাতুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ উমর আলীসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাবেক মেম্বারসহ দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ লাভলু মিয়াকে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন ইউনিয়নের গন্যমাণ্য ব্যক্তিরা।

মোহাম্মদ লাভলু মিয়া বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লিন ইমেজের প্রার্থী খোঁজছেন। এজন্য আমি চেয়ারম্যান প্রার্থী। দল যদি ক্লিন ইমেজের প্রার্থী খোঁজে, তাহলে আমি দলীয় সমর্থন পাবো।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী। দল যদি আমাকে সমর্থন দেয়, তাহলে আমেকিার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষ্ণপুরবাসীকে একটি মড়েল ইউনিয়ন উপহার দেব। আমার ও আমার পরিবার সম্পর্কে আপনাদের সবার জানা-শোনা আছে। আমার ছেলে আমেকিার পুলিশের চাকুরী করে এবং মেয়ের সেখানে সরকারী চাকুরী করে। রাজনীতি জীবনে অনেক নির্যাতনের শিকার হয়ে, প্রবাসে আশ্রয় নিয়েছিলাম। এখন জীবনের শেষ সময়ে আপনাদের সেবা করে, নিজের দেশে মরতে চাই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :