1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ১১ নভেম্বর।

জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, পর্যটন শিল্পকে বিকাশ এবং উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সাটুরিয়ায় স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপু‌রে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতি‌ত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান, উপ-প‌রিচালক মোঃ মাজহারুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা ও সাটু‌রিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় মা‌নিকগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর উন্নয়ন এবং পর্যটন খাতকে পরিকল্পিত ভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। এবং সাটু‌রিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদারবাড়িসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানকে পর্যটন সার্কিটের আওতায় এনে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার ‌বিষ‌য়ে বরাদ্ধ প্রা‌প্তি ও বি‌ভিন্ন স্থাপনা নির্মা‌নের ধারণা প্রদান করা হয়।

স্টেকহোল্ডার কনসাল‌টেশন সভায় সাটু‌রিয়া উপ‌জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউ‌পি চেয়ারম‌্যান, শিক্ষক, রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, বি‌ভিন্ন হস্ত শি‌ল্পের প্রতি‌নি‌ধি, সাংবা‌দিক ও এন‌জিও প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :