1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে উঠান বৈঠক পাটুরিয়ায় ড্রেনে মিলল পুলিশের ব্যবহৃত শর্টগান ভুল নকশায় সড়কে দূর্ঘটনার আশঙ্কা! চার বছরেও হয়নি অভ্যন্তরীণ অডিট মানিকগঞ্জে মিনা জাপানিজ এডুকেয়ারের যাত্রা শুরু মুক্তিপণের পরও মিলছেনা কলেজছাত্র রিদয়নের সন্ধান মানিকগঞ্জ সড়ক বিভাগের ১৬শ কোটির অনিয়মের প্রথম পর্ব

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়েছেন

মোঃ সেলিম মিয়া, ৮ নভেম্বর।

মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের তিন দিনব্যাপী বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।

ইংরেজিতে দক্ষতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও মঞ্চে উপস্থাপনার সক্ষমতা বাড়াতে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা, যুক্তি ও মেধারস্ফুরণ দেখে আমরা গর্বিত। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। প্রতিযোগিতার সবচেয়ে বড় শিক্ষা, জয় বা পরাজয় নয়। বরং সাহসের সাথে মঞ্চে দাঁড়ানো ও নিজের সেরাটা উজাড় করে দেওয়াটা প্রতিযোগিতা মূল শিক্ষা।যা শিক্ষার্থীদের আগামী দিনের পথ চলতে সহায়ক হবে।

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈকত মিয়া, রুবেল রানা, কান্তা আচার্জী, রাবেয়া সুলতানা, সুমন ইসলাম, মোঃ নাঈম, সোহেল রানা, আব্দুল্লাহ ইবনে মিজান, রাসেল মোল্লা সৌরভ দাস, রাশেদা আক্তার বিথী, শিরিন সুলতানা পপি, আরিফুল ইসলাম রিয়াদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ গত বৃহস্পতিবার সকালে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের তিন দিনব্যাপী বার্ষিক একাডেমির প্রতিযোগিতা শুরু হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :