1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ১১ নভেম্বর।

মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে সদরের ভাড়ারিয়া ও হরিরামপুরের বলড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযানের মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন।

অভিযানে ড্রিম গার্লের মালিক মিঠু খানকে ৫ হাজার, মিন্টু বেকারী মালিক মিন্টু চন্দ্র শীলকে ১৫ হাজার, গৌতম বেকারী মালিক রাম প্রসাদ মদককে ৫ হাজার এবং মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণের অপরাধে ড্রিম গার্লের মালিক মিঠু খানকে ৫ হাজার, মিন্টু বেকারির মালিক মিন্টু চন্দ্র শীলকে ১৫ হাজার, গৌতম বেকারির মালিক রাম প্রসাদ মদককে ৫ হাজার এবং ভাড়ারিয়া বাজারের মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানাকৃত প্রতিষ্ঠানের মালিকদের খাদ্য তৈরী ও সংরক্ষণের পরিবেশ দ্রুত উন্নত করার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তৈরীকৃত খাদ্যে ধুলাবালি ও মাছির উপস্থিতি ছিলে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :