নিজস্ব প্রতিবেদক, ০৮ নভেম্বর।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অক্টোবর মাসের পারফরম্যান্স মূল্যায়নে তিনি বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
রোববার মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অক্টোবর মাসের পারফরম্যান্স মূল্যায়নে দ্বিতীয় স্থানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় স্থানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নির্বাচিত হয়েছেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার এ অর্জনে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
Leave a Reply