নিজস্ব প্রতিবেদক।।
মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে ঘাসী নৌকার চ্যাম্পিয়ন বাইচে অংশগ্রহণকারী বাইমাইল একতা এক্সপ্রেস ও কালাম শিকদার নৌকার মধ্যে বাইচ চলাকালীন সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে কালাম শিকদার নৌকাটি ডুবে যায়। এরপর নৌকাবাইচ প্রতিযোগীতার প্রধান অতিথি খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা মহোদয়ের বিশেষ বিবেচনায় উভয় নৌকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তার পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা মহোদয়ের পক্ষ থেকে কালাম শিকদার নৌকার মালিকের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করা হয়।
এসময় নৌকা বাইচ কমিটির সদস্য সচিব মোঃ মাসুদ পারভেজ, কালাম শিকদারের নৌকার মালিক কালাম সিকদার, নৌকা বাইচ পরিচালনার অর্থ ও ক্রয় সংক্রান্ত উপকমিটির আহবায়ক মোহাম্মদ কামাল হোসেন ও সুজন পারমানিক উপস্থিত ছিলেন।
বিঃদ্রঃ নৌকা বাইচ পরিচালনা কমিটির বিশেষ তৎপরতায় তাৎক্ষণিকভাবে ডুবে যাওয়া কালাম শিকদার নৌকাটি উদ্ধার করা হয়।
Leave a Reply