1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা

শিবালয়ে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যান চলাচলে  দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪০৯ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইন অমান্য করায় দুই চালককে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৩ মার্চ) পরিচালিত এই অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ বিশাল মল্লিক (৩২) ও মোঃ শহিদুল ইসলাম (২৭) কে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে ফিটনেসবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন  জানান, মহাসড়কে অবৈধ ও অযোগ্য যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে, যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায় এবং পরিবহন ব্যবস্থা শৃঙ্খলিত রাখা সম্ভব হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :