1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে ৩০ নভেম্বর ফ্রি হেলথ ক্যাম্প, সেবা দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা ‘এক টাকারও দুর্নীতি করব না’, শপথ নিয়ে নির্বাচনী প্রচারণায় আরিফ মোল্লা ডিসির পর বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও পেলেন দৌলতপুরবাসী শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নবান্নের আনন্দে মুখরিত শিশুদের বিদ্যানিকেতন নারী নির্যাতন প্রতিরোধে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান হরিরামপুরে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৪ রাস্তায় পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা পাঁচশ টাকার জন্য চুল বিক্রি রেহেনার ঠাঁই রেল লাইনে আঃ লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ

মানিকগঞ্জে ৩০ নভেম্বর ফ্রি হেলথ ক্যাম্প, সেবা দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ২৯ নভেম্বর।

মানিকগঞ্জে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিতে আগামী ৩০ নভেম্বর ‘ফ্রি হেলথ ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে। ঢাকার ইউনিকো হসপিটাল ও মানিকগঞ্জ ইউনাইটেড হাসপাতালের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আই মনি শপিং কমপ্লেক্সে অবস্থিত মানিকগঞ্জ ইউনাইটেড হাসপাতালে ক্যাম্প চলবে। এতে শিশু সার্জারি, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন চার বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. শামস-উদ-দীন ইলিয়াস খান (অব.) — সিনিয়র কনসালট্যান্ট, শিশু সার্জারি, ডা. মো. মাসুদার রহমান, কনসালট্যান্ট, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ডা. সিদ্ধার্থ শংকর হাওলাদার, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি,ডা. নাজিয়া জিহান, স্পেশালিস্ট, প্রসূতি ও স্ত্রীরোগ।

আয়োজকেরা জানিয়েছেন, ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আগ্রহীদের আগেই নিবন্ধন করে সিরিয়াল সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ও সিরিয়াল নিতে ০১৩০১-২৮০১৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :