1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৬ সেপ্টেম্বর।

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার বিকেলে দৌলতপুর বাসস্ট্যান্ড ও দৌলতপুর বাজারসহ বিভিন্ন এলাকায় পথচারী ও জনগণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীর। এরপর বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লোকমান হোসেন,জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ ইকবাল রনি,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামানসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :