1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারসহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৭০ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৫ মে।

শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচারসহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে জেলা খেলাফত যুব মজলিসের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাঈফ, সহকারী সাধারণ সম্পাদক মুফতি হাসান মুহাম্মাদ শরীফ, সহ সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রমজান মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :