1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিবালয়ে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে মানিকগঞ্জের  শিবালয়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে।

সোমবার(১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা, যা ঢাকা- আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। নানা রঙের ব্যানার, মুখোশ ও ঐতিহ্যবাহী পল্লি সংস্কৃতির উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় লোকজ সংস্কৃতি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন পালাগান, ভাটিয়ালি, জারি-সারি সহ নানা ধরণের লোকজ সংগীত।

বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হয় শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে।

দিবসের শেষ ভাগে, বিকেল ৩টায় ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় লোকজ মেলা। মেলায় হস্তশিল্প, মাটির তৈজসপত্র, পাটজাত পণ্যসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটে। শিশুদের আনন্দদানের জন্য ছিল নাগরদোলা, পুতুলনাচ, আর ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন।

পুরো আয়োজন জুড়ে ছিল নিরাপত্তার কড়া নজরদারি এবং উৎসব উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা। নববর্ষের এই আয়োজন শিবালয়ের মানুষকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তোলে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :