1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ইউএনও জাকির হোসেনের যোগদানে বদলে যাচ্ছে শিবালয়ের চিত্র

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. জাকির হোসেন যোগদানের পর থেকেই চোখে পড়ার মতো পরিবর্তন ঘটছে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর তিনি উন্নয়ন কর্মকাণ্ডে গতি এনেছেন।

ইউএনও জাকির হোসেনের উদ্যোগে শুরু হয়েছে রাস্তা সংস্কার, জলাশয় অবমুক্তকরণ, সেচ কাজ ব্যাহত না করতে খাল খনন ও দখলমুক্তকরণ, এবং মসজিদ, মন্দির, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে অর্থ বরাদ্দ। এছাড়াও প্রাচীন স্থাপনাগুলো সংরক্ষণ করে এলাকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি।

রমজান মাস ও ঈদ উপলক্ষে শহীদ রফিকের পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে উপহার প্রদান, অবৈধ বালু, ড্রেজার ও ভেকু ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনার মতো কার্যক্রমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “আগে উপজেলা গেটে যেতে ভয় পেতাম। কিন্তু এখন ইউএনও স্যারের কাছে গিয়ে বুঝেছি, তিনি কতটা আন্তরিক ও সহজ-সরল মানুষ। আমার সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দিয়েছেন।”
অন্য এক বাসিন্দা খলিলুর রহমান জানান, “স্যার অত্যন্ত সৎ ও ধার্মিক। যেকোনো সমস্যায় তাঁর কাছে গেলে মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধান দেন। কাউকে ভোগান্তিতে পড়তে হয় না।”

পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ৯টায় বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তেওতা জমিদার বাড়িতে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম দিন বিকেল ৪টায় পরিবেশনায় থাকছেন নাট্যশিল্পী আলী মর্তুজা পলাশ (চেয়ারম্যান, জেপি গ্রুপ) ও কুষ্টিয়া থেকে আগত লালন শিল্পীরা।
দ্বিতীয় দিনে থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকজ গান এবং তৃতীয় দিনে সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা

চার বছর পর ইউএনও জাকির হোসেনের উদ্যোগে যমুনা পাড়ে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব— ‘শতদলের প্রতিযোগিতা’।
এছাড়া ঈদে চমক হিসেবে ছিল তেওতা জমিদার বাড়িতে কায়াকিং বোর্ড ও প্যাডেল বোর্ডে ঘুরে বেড়ানোর সুযোগ। মুঘল আমলের ঐতিহ্য পুনরুদ্ধারে ছিল ‘রাজা-রানী পোশাক’ পরে ঐ সময়ের অনুভব করার অভিজ্ঞতা।

ইউএনও মো. জাকির হোসেন বলেন, “উপজেলার জনগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই। যতদিন এই দায়িত্বে থাকবো, ততদিন শিবালয়বাসীর জীবনমান উন্নয়নে কাজ করে যাবো। আশা করি, সবাই তাঁদের মতামত ও সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন।”

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :