1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

শিবালয়ে অতিরিক্ত ভাড়া ও যাত্রী পরিবহনে মোবাইল কোর্ট, জরিমানা ৩৬,৫০০ টাকা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

ঈদ পরবর্তী ফিরতি যাত্রাকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে মোট ৩৬,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার(৭ এপ্রিল) শিবালয় উপজেলার বংগাইল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সেলফি ও নীলাচল পরিবহনকে ১৩টি মামলায় মোট ২২,৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, পাটুরিয়া ঘাট এলাকায় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজকে ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন  এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ পরবর্তী সময়েও যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :