1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা, নৌযান ও বাস মালিককে জরিমানা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৩২ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) এ অভিযানে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে চারটি নৌযানের মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর সংশ্লিষ্ট ধারায় ২১,৬০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে যেসব নৌযান মালিককে জরিমানা করা হয়েছে তারা হলেন, মোঃ নজরুল ইসলাম (৪৮), পিতা – শাহজাহান শেখ, লিটন বিশ্বাস (৪২), পিতা – আনছার আলী, দীপু (৩১), পিতা- সিদ্দিকুর রহমান এবং মোঃ আফজাল হোসেন, পিতা- মনুরুদ্দিন শেখ, সাং- আরিচা, শিবালয়, মানিকগঞ্জ।

এছাড়া, সেলফি পরিবহনের একটি বাসকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে যে বাস মালিককে জরিমানা করা হয়েছে তিনি হলেন অমিত দে (৩১), পিতা- শম্ভু চন্দ্র দে, সাং- টেপড়া, শিবালয়, মানিকগঞ্জ।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিনি জানান, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, নৌযান ও বাস মালিকদের আইন মেনে যাত্রী পরিবহনের জন্য অনুরোধ করা হয়।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :