1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শহীদ রফিকের পরিবারকে ঈদ উপহার দিলেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫৯৬ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকের পরিবারের পাশে দাঁড়াতে ঈদ উপহার নিয়ে তাদের বাড়িতে গেলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

শুক্রবার (২৮ মার্চ) সকালে তিনি শহীদ রফিকের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে নতুন পোশাক, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এসময় ইউএনও মো. জাকির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের গর্বের বিষয়। রফিকের পরিবারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।

শহীদ রফিকের পরিবারের সদস্যরা ঈদের আগে এ ধরনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের কাছে আরও সহায়তার আহ্বান জানান।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :