1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

পাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মধ্যরাতে এসিল্যান্ডের অভিযান, আটক ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৬৮ বার পড়েছেন
ডেস্ক রিপোর্ট
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ঝুঁকিপূর্ণভাবে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাতে এসিল্যান্ডের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ইসমাইল (৩৫), পিতা খোরশেদ মাঝি, এবং আব্দুর রাজ্জাক (৩০), পিতা মৃত আহমদ আলী—এই দুইজনকে আটক করা হয়। তারা নদীতীরবর্তী এলাকায় গভীর রাতে ঝুঁকিপূর্ণভাবে বালু উত্তোলন করছিলেন বলে জানা গেছে।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(সংশোধিত ২০২৩) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাদের প্রতি জন-কে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন জানান , অবৈধ বালু উত্তোলন নদীর ভাঙনসহ পরিবেশগত ঝুঁকি সৃষ্টি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :