1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানবতার বাতিঘর মুহাম্মদ আইয়ুব খান এফসিএ খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১

মায়ের চিকিৎসার টাকা জোগাতে না পারায় ছেলের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৫৩৪ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ মার্চ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় অভিমানের গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৫০) নামের ছেলে আত্মহত্যার করেছেন।

সোমবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা এলাকার মৃত কিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

থানা পুলিশ জানান,মৃত আনোয়ার হোসেনের মাতা সেতেরা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে অনেক টাকার প্রয়োজন হতো। কিন্তু কৃষক আনোয়ার হোসেনের আয়-রোজগার সীমিত হওয়ায় এবং সংসারে অভাব-অনটনের কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংসারের অভাব-অনটন আর মায়ের চিকিৎসার টাকা জোগার করতে না পারায় অভিমানে সোমবার দিবাগত রাতে বসতঘরের ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সাটুরিয়া থানার ওসি মো.শাহিনুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :