1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

দইয়ের ওজনে কারচুপি ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৪৯ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজনে কারচুপি, দইয়ে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শুভ সাহা (২৭)-কে এই দণ্ড প্রদান করা হয়।

বুধবার (১২ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এস.এম ফয়েজ উদ্দিন জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং রমজান মাসে বাজারে ন্যায়সঙ্গত বাণিজ্যিক কার্যক্রম বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বাজারের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভোক্তারা প্রতারিত না হন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :