1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

৯ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বাজারে খেজুর ও তরমুজের অতিরিক্ত মূল্য রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের মতো অনিয়ম হচ্ছে। এসব অপরাধে ৯ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, মো: রাজিব শেখ(৩২),        আনন্দ চন্দ্র সরকার (৫৫), মো: রফিক (৪৮), মো:আফজাল হোসেন(৪০), মো:জালাল(৪২), মো:রতন শেখ(৫২), আ:রাজ্জাক(৩৮), মো:হাসান শিকদার(৩০) ও স্বপন(৫৫)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন  জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :