1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানবতার বাতিঘর মুহাম্মদ আইয়ুব খান এফসিএ খাদ্যে মশামাছি ও অস্বাস্থ্যকর পরিবেশ জরিমানা ৩৭ হাজার টাকা পর্যটন সার্কিট গঠন ও পর্যটন উন্নয়নেস্টেকহোল্ডার কনসালটেশন সভা শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বনার্ঢ্য আয়োজনে মানিকগঞ্জে এনপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বেতিলা পল্লী জাগরণ সমিতির সভাপতি রানা পারভেজ-সম্পাদক টুটুল-সাংগঠনিক আশরাফুল জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর ফুলেল শুভেচ্ছা সহকর্মীদের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিরামপুরে ২ শতাংশ জমির জন্য নারীকে পিটিয়ে হত্যা আটক ১

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রির দায়ে  ৭ দোকানকে জরিমানা 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৫৫ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া ও উথুলি বাজারের ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও সংরক্ষণ, খাদ্যপণ্যে নিষিদ্ধ রং ও ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ৭টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পবিত্র রমজান মাসে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্য দোকানিরা সচেতন হয়ে যান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :