1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

শিবালয় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২১ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয় থানার উদ্যোগে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। এতে থানার কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল-মামুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আব্দুল ওয়ারেস এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সাধারণ জনগণ সরাসরি পুলিশের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও পরামর্শ জানানোর সুযোগ পান।

অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল ওয়ারেস বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের আস্থা অর্জনের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। ওপেন হাউজ ডের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে পুলিশি সেবার মান আরও উন্নত করা আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনিসুর রহমান, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাল উদ্দিন আলাল, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাজাহানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, থানার এই উন্মুক্ত আলোচনা মানুষের ভীতি দূর করবে এবং পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

শিবালয় থানার ওসি এ.আর.এম আল-মামুন জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে ওপেন হাউজ ডে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যা পুলিশের কাছে জানাতে পারে এবং দ্রুত সমাধান পেতে পারে।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :