1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিবালয়ে অবৈধভাবে মাটি উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়েছেন

ডেস্ক রিপোর্ট 

মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো: শোয়েব মিয়া (২৪) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার  (১০ ফেব্রুয়ারি )  উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মোনাইল নতুন ব্রিজের পাশ থেকে ঝুঁকিপূর্ণভাবে মাটি উত্তোলনের অপরাধে তাকে এ জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেন।

জানা গেছে, মো. শোয়েব মিয়া, পিতা – মো. তারা মিয়া, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন, যা পরিবেশ ও জনসাধারণের জন্য বিপজ্জনক। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান , এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনস্বার্থ ও পরিবেশের সুরক্ষায় স্থানীয়দের যেকোনো অবৈধ কার্যক্রম প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :