1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই প্রান্তে আটকা বহু যান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পড়েছেন

বিডি মেসেঞ্জার ডেস্ক 

ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই প্রান্তে আটকা পড়েছে বহু যানবাহন ও যাত্রী।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাটুরিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে কেরামত আলী (লোড), কপোতি (লোড),৪ নম্বর ঘাটে শাহপরান (খালি), গৌরী (লোড) ও ৫ নম্বর ঘাটে  ভাষা শহীদ ডাঃ গোলাম মাওলা (লোড)। অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে বিএস মতিউর রহমান (খালি), ৪ নম্বর ঘাটে  কুমিল্লা (লোড), এনায়েত পুরী (খালি) ও ৭ নম্বর ঘাটে  বরকত (খালি), হাসনাহেনা (লোড) অবস্থায় নোঙ্গর করে আছে। এছাড়া, মধ্যনদীতে  অবস্থান করছে বিএস জাহাঙ্গীর ও বাইগার ফেরি।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন চালকরা বিপাকে পড়েছেন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের মো: সালাম হোসেন (এজিএম)  জানিয়েছেন, কুয়াশা কেটে গেলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। তবে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় কখন ফেরি চলাচল শুরু করা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :