1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

প্রশংসায় ভাসছে বিএনপি নেতা হাজী আবু তাহের মোল্লা 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার,এমদাদুল হক মুজাহিদ।

সামাজিক উন্নয়ন, ক্রীড়া প্রেমী ও মাদকবিরোধীসহ বিভিন্ন সচেতনামূলক কাজে সুনাম অর্জন করে জনপ্রিয়তা ভাসছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধাল্লা ইউনিয়নের হাজী আবু তাহের মোল্লা। তিনি সামাজিক উন্নয়নমূখী সহজ সরল স্বভাবের ভালো মনের একজন মানুষ। তিনি জনগণের বিপদ-আপদে সবসময় পাশে থাকেন এবং জানপ্রাণ দিয়ে ঝাপিয়ে পড়েন। এছাড়া আবু তাহের মোল্লা সবচাইতে বড় ভূমিকা,তিনি এলাকায় মাদক বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আবু তাহের মোল্লার এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে সৎ, যোগ্য প্রতিভাবান কর্মঠ দ্বীনদার করে গড়ে তোলা তার লক্ষ্য। একটি স্লোগানে মুখরিত সকলে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল। ধল্লা গ্রামে যুবকদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে বিভিন্ন মাঠের ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছেন। তাছাড়া বিভিন্ন স্পোর্টিং ক্লাবের ব্যাপক উন্নয়ন সাধন করেন তিনি।

এছাড়া আবু তাহের মোল্লার সমাজের মানুষকে শতভাগ শিক্ষিত করে গড়ে তুলতে তিনি বিভিন্ন নৈশ প্রতিষ্ঠান গঠন করতে চেষ্টা করে যাচ্ছেন। নিজ উদ্যেগে এলাকার রাস্তাঘাট স্কুল মাদ্রাসার উন্নয়নের জন্য চেষ্টা করেন তিনি। এলাকার মানুষ যেহেতু কৃষি নির্ভর তাই কৃষি কাজের সহযোগিতার হাত বাড়িয়ে কৃষকদের পাশে তিনি সব সময় দাড়ান। সবচাইতে বেশি ভূমিকা পালন করেন এলাকায় সন্ত্রাস চাদাবাজ দমনে। এলাকায় যেন কেউ ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা না করতে পারে এজন্য তিনি এলাকাবাসীকে নিয়ে কঠোরতর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এজন্য এলাকাবাসী মনে করেন জনপ্রতিনিধি হিসেবে সৎ যোগ্য  হাজী আবু তাহেরের মতো বিশ্বাসী মানুষের অনেক প্রয়োজন। তাছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন করে বিভিন্ন সমস্যার সুষ্ঠ সমাধান করে থাকেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :