1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নাশকতা মামলায় সাবেক কাউন্সলর সুভাষ সরকার গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়েছেন
  1. মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ ডিসেম্বর।

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ (নাশকতা) মামলায় জেলা আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী সদস্য সুভাষ চন্দ্র সরকার (৬৩) কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নগরভবন এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সুভাষ চন্দ্র সরকার মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী সদস্য।

পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগষ্ট সকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ওই ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোটেক মুরাদ হোসেন বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নাশকতার মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিম মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৯১জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :