1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

হরিরামপুর উপজেলা আঃলীগের সভাপতি বাচ্চু গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৫ ডিসেম্বর।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার ঢাকা থেকে ডিবি পুলিশ তাঁকে আটক করে। তিনি উপজেলার সুতালড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

হরিরামপুর থানার ওসি মমিন খান জানান, রাজধানী ঢাকার একটি বাসা থেকে ডিবি পুলিশের একটি দল গোলজার হোসেন বাচ্চুকে আটক করেছে। গতকাল ডিবি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা থাকলেও তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন।’ তবে কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

গোলজার হোসেন বাচ্চুর ছেলে সাদ্দাম হোসেন সেতু জানান,গত পরশু রাত থেকে বাবার খোঁজ পাচ্ছিলাম না। বাবা ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন বলে একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়েছে।

সাদ্দাম হোসেন আরো বলেন, তাঁর বাবাকে ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আর কোনো সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :