1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

শিবালয়ে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০৫ ডিসেম্বর।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ফামার্স গ্রুপ এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বুধবার সকালে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সি.সি.ডি.বি এমএফপি হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন কৃষক ও কৃষাণী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় প্রশিক্ষণ দেন মানিকগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবীদ মোঃআব্দুল সালাম। এতে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং ভালো ফসল ফলানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার , যিনি কৃষকদের উৎসাহিত করে বলেন, “উন্নত মানের বীজের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মশালায় অংশ নেওয়া কৃষকরা বলেন, এই প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান তাদের চাষাবাদে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, মানসম্পন্ন বীজ উৎপাদন নিশ্চিত করতে শিবালয় ফামার্স গ্রুপ এন্টারপ্রাইজ নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করে আসছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :