1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ০১ ডিসেম্বর।

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধারাতে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকা এবং সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলন্ডী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,সদর উপজেলা বেতিলা মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ (৬০) এবং পৌরসভা আওয়ামী লীগের শরিফুল ইসলাম নান্টু (৪৬)।

পুলিশ জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক মুরাদ হোসেন বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯১জন নেতাকমীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৫০জনকে আসামী করে সদর থানায় মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :