1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিবালয়ে হত্যা মামলায় আসামী ইউপি মেম্বার গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬১৪ বার পড়েছেন

ইমরান নাজির,শিবালয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের দিন শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে গুলিতে পার্শ্ববর্তী রুপসা গ্রামের রফিকুল ইসলাম নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভূক্ত আসামী শিবালয় ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সদস্য হালিম মোল্লাকে (৬৫) পুলিশ গ্রেফতার করে গতকাল রবিবার কোর্টে চালান দিয়েছে।

পুলিশ জানান,এ ঘটনায় ১৮ আগষ্ট রফিকের পিতা রহিজ উদ্দিন ৪৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে। এজাহারনামীয় আসামীদের মধ্যে পুলিশ এ প্রথম স্থানীয় আরপাড়া বাজার থেকে হালিমকে গ্রেফতার করে। মামলায় অজ্ঞাত ১৫০/২০০ আসামীর মধ্যে প্রায় দেড় মাস পরে উপজেলা নিহালপুর গ্রামের করিম ও ষাটঘর তেওতার হালিম নামে দু’জনকে গ্রেফতার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল মামুন জানান, থানায় দায়েরকৃত মামলার এজহারভূক্ত ৩৯ নং আসামী হালিম মোল্লাকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :