1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন শব্দদুষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে-ডিসি নাজমুন আরা সুলতানা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক মারুফের বাড়িতে হামলা হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেল বিএনপি নেতা বিল্লাল খানের ‘খান এন্টারপ্রাইজ ডিসির কাছে অভিযোগ! ড্রেজার মেশিন জব্দ বিনামূল্যে কৃষক-কৃষাণীদের সার বীজ বিতরণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদের সভা নারীসহ দুই পুলিশকে লা/ঞ্ছিতের অভি/যোগ বাবলু অনুসারীদের বি/রু/দ্ধে মানিকগঞ্জকে হারিয়ে প্রাথমিক রাউন্ডে ময়মনসিংহ জয়ী তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা

শিবালয়ে অবৈধ ড্রেজার উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৯২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ১০ নভেম্বর।

মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার উচ্ছেদসহ ২ টি মেশিন ও চারশো মিটার পাইপ আকেজো করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ড্রেজার চালানোর অপরাধে ২ জনকে ১ লক্ষ টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জনকে ৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার(১০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ড্রেজার উচ্ছেদসহ পাইপ ধ্বংস ও দন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডে দন্ডিতরা হলেন, উপজেলার মহাদেবপুর এলাকার মেজর আলী(২৮) ও বেজপাড়া এলাকার রাজ্জাক মোল্লা(৪৫)। এছাড়া অন্য ৩ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ২ টি ড্রেজার মেশিন ও ৪ শো মিটার পাইপ অকেজো করা হয়। এসময় ড্রেজার মেশিন চালানোর অপরাধে ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা ও মহাসড়ক সংলগ্ন ড্রেজার মেশিন বসিয়ে পাইপের সাহায্যে মাটি অন্যত্র স্থানান্তর করার দায়ে ৩ জনকে সড়ক পরিবহন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে আরও জানান, এ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :