স্টাফ রিপোর্টার, ২৮ অক্টোবর।
মানিকগঞ্জ জেলায় গত তিন মাসে ১ হাজার ২৮১জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সে হিসেবে প্রতিদিন জেলায় ১৪জনের বেশি ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপরে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত মানিকগঞ্জ পৌরসভা কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় এসব তথ্য প্রকাশ করেন সিভিল সার্জন ডাঃ মকছেদুল মোমিম।
সিভিল সার্জন ডাঃমকছেদুল মোমিম বলেন,মানিকগঞ্জে দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। ধীরে ধীরে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করছেন। গত দিন মাসে ১ হাজার ২৮১জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাছাড়া গত ২৮ ঘন্টায় নতুন আরও ২৭জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রন্ত ব্যক্তিরা জেলা সদর হাসপাতাল ও কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। সুতরাং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং বাসাবাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
সভায় বক্তারা বলেন,আমাদের শহরের আবাসিকসহ সরকারি-বেসরকারি ভবনের ফুলের টবসহ পুরাতন বিভিন্ন আসবাসপত্র এবং অব্যহৃত জিনিষপত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্না অভিযান অব্যহৃত রাখতে হবে। একই সাথে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের কথাও বলা হয় ডেঙ্গু প্রতিরোধ সভায়।
ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য সচিব আ.ন.ম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মকছেদুল মোমিম,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো.বজলুর রহমান,মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্য সাবিহা হাবিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply