1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-মহাসড়কে চলবেনা ফিটনেসবিহীনসহ তিনচাকার যানবাহন খাদ্যমন্ত্রী মিস্ আফরোজা খানম রিতার পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ বাংলা টাইগার একাদশ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বোলিয়া শাপলা একাদশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী কাঁচাবাজারের আড়ৎ বিএনপি নেতাদের দখলে ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা জুলহাস গ্রেফতার মানিকগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত পত্রিকা অফিসে হামলার ঘটনায় প্রতিবাদ সভা দেড়লক্ষ টাকার হেরোইনসহ আটক ২ কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে হামলাকারী আল আমীনের শাস্তির দাবি মানববন্ধন

বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪১৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৭ অক্টোবর।

২০০৯ সালের বিডিআর বিদ্রোহে ৫৭জন সেনা অফিসারকে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আমিনুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুর ইসলাম সিরাজগঞ্জের চৌহালী থানার বঘুটিয়া এলাকার আবুল বাশারের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিডিআর) সিপাহী ছিলেন।

র‌্যাব জানান,ঢাকার পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি চাকুরী সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিআর মহাপরিচালকের সাথে বিডিআর জওয়ানদের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সিপাহী আমিনুল ইসলামসহ তার সহযোগী জওয়ানরা অতর্কিতভাবে পিলখানার ভিতরের চলমান দরবারে প্রবেশ করে এবং দিনভর গোলাগুলি করে ৫৭জন সেনা অফিসারকে সদস্যকে হত্যা করে আমিনুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক আমিনুল ইসলামকে মৃত্যুদন্ড প্রদান করেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান,মামলার সাজা এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ০৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় আত্মোগোপনে ছিলেন দন্ডিত আমিনুল ইসলাম। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও র‌্যাবের এই কর্মকর্তা জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :